সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক

পাকুন্দিয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ এনামুল হক সুমন (৩৬) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার আঙ্গিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক সুমন পাকুন্দিয়া পৌর এলাকার পূর্ব সৈয়দগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় মাদক ব্যবাসায়ি এনামুল হক আঙ্গিয়াদী গ্রামের নয়ন মিয়ার নির্মাণাধীন বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি নীল রঙের পলিথিনের ব্যাগ হতে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এলাকায় ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com