শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
সেমিফাইনালে বাংলাদেশ

মালদ্বীপের জালে রীতিমতো গোল উৎসব করল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। কলম্বোর রেসকোর্স মাঠে বুধবার (৭ সেপ্টেম্বর) প্রতিপক্ষ মালদ্বীপকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

‘এ’ গ্রুপে টানা দুই জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারে খেলবে ইমরান মুর্শেদরা।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছিল পল স্মলির শিষ্যরা।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের মিরাজুল ইসলাম করেছেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধেই তিনটি গোল করেন মিরাজুল। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দু’টি গোল করেন। পরে সাত মিনিটের ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

৭৪ মিনিট পর্যন্ত মিরাজের অপেক্ষার প্রহর বেড়ে চললেও বাংলাদেশ গোল পেয়েছে ৫ মিনিটের মধ্যেই। সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন। ৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর মিরাজুল ভেলকিতে আরও তিনটি গোল পায় বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয় জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com