শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্ট উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। এরইমধ্যে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই দল ঘোষণা করলো বিসিবি।

বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এবারের আসরে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তার ডেপুটি হিসেবে বেছে নেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। একইসাথে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই তার সর্বনাশ ডেকে আনলো। বিসিবি সভাপতিও অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় দেয়ার পথ খুঁজছিলেন। শেষমেশ তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হলো।

রিয়াদের সাথে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন।

মূল দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান। তিনি ছাড়াও রিজার্ভ হিসেবে নেয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও সৌম্য সরকারকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com