শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

টেস্ট ক্রিকেট থেকে অবসরে পেসার রুবেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
টেস্ট ক্রিকেট থেকে অবসরে পেসার রুবেল

তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেয়ার জন্য লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম পেসার রুবেল হোসেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের একটি পোস্টে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন রুবেল।

জাতীয় দলের জার্সিতে পেসার রুবেল হোসেন সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকে লাল বলের ক্রিকেটে নির্বাচকদের রাডারের বাইরে আছেন এই ক্রিকেটার। নিজেও টেস্ট দলে আর বিবেচনা করছেন না । তিনি মনে করছেন তরুণদের সুযোগ দেয়া হলে ক্রিকেটের এ দীর্ঘ সময়ের ফরমেটে বাংলাদেশের পাইপলাইন মজবুত হবে। সে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই পেসার।

রুবেল হোসেন তার পোস্টে উল্লেখ করেন- ‘আসসালামু আলাইকুম, আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।

বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন।

আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো।

টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com