শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন শামসুন্নাহার। খেলার ৪১ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার।

নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ফাইনালে না খেলার শঙ্কা ছিল ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার। তার পথ আগলে দাঁড়িয়েছিল চোট। সেই স্বপ্নাকে রেখেই অবশ্য কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনালের একাদশ সাজিয়েছেন।

গত দুই দিন ধরে আলোচনা ছিল স্বপ্না ইনজুরির জন্য খেলতে পারবেন কি না। সেমিফাইনালের পর থেকে দুই দিন স্বপ্নার শুশ্রূষা হয়েছে। যার ফলে আজ ফাইনালে শুরু থেকেই থাকছেন স্বপ্না।

সেমিফাইনালে বাংলাদেশ শুরুর দিকে লিড পেয়ে যাওয়ার পর স্বপ্নাকে উঠিয়ে নিয়েছিলেন কোচ। আজও এমন হতে পারে। গোল না পেলেও স্বপ্না যদি অস্বস্তি বোধ করেন, তাহলেও দ্রুত বদলি ফুটবলার নামানোর বিষয়টি ভাবনায় আছে ছোটনের।

বাংলাদেশ সিনিয়র পর্যায়ে নেপালকে কখনো হারাতে পারেনি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। আজ নেপালকে হারাতে পারলে বাংলাদেশ সাফের শ্রেষ্ঠত্ব পাবে।

ফাইনালে বাংলাদেশের একাদশ:

রুপনা চাকমা (গোলরক্ষক), সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com