বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

মায়ের মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল জুমা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
মায়ের মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিল জুমা

মায়ের মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে জুমা আক্তার নামের এক শিক্ষার্থী। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে জুমার মা পারভিন বেগম (৫০) হঠাৎ করে মারা যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মায়ের মরদেহ ঘরে রেখে মেয়েটি সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথে আমি তাকে দেখে তার কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে মন শক্ত করে পরীক্ষা দিতে বলেছি।

তিনি আরও বলেন, আজ সকালে জুমার মা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা গেছেন।

এদিকে মায়ের মৃত্যুতে জুমা আক্তার মানসিকভাবে ভেঙে পড়ে। সে সকাল থেকেই কাঁদছিল। তাকে সান্ত্বনা দিয়ে সহপাঠী ও স্বজনরা পরীক্ষা দিতে উৎসাহিত জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষিশিক্ষা বিষয়ে আজ পরীক্ষা দেয় জুমা।

এ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক গোবিন্দ রায় বলেন, সকাল ১১টায় পরীক্ষায় অংশ নেয় জুমা আক্তার। তার মায়ের মৃত্যুর সংবাদ শিক্ষকরা জানতে পেরে তাকে সাহস জুগিয়েছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে শোকাহত ওই শিক্ষার্থীর পাশে থেকে সাহস জোগানোর চেষ্টা করেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com