বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মীসভায় সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত সাংগঠনিক মাস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিশেষ কর্মীসভায় সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপ-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ হেল কাফি মণ্ডল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের জাতীয় পরিষদ সদস্য সরদার মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এবং কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মো. বদর উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান মিতুল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলীমুল মুত্তাকী পলাশ এবং উপ দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন উপস্থিত ছিলেন।

.

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুল হক খোকা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভা ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সদর উপজেলা কমিটির অন্তর্ভুক্ত ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা শেষে যেসব ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি নেই সেগুলোতে দ্রুত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

.

এছাড়াও সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রমে এবং ইউনিয়নের কমিটি গঠনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।

.

সদর স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভায় অন্যান্যদের মাঝে কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, বৌলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি সুলতান আহমেদ, সদর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শফিকুল ইসলাম মেরাজ, আরিফুজ্জামান সূচক, রমজান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ সাফাত, চৌদ্দশত ইউপিঃ স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সাইফুল ইসলাম জাফরুল ভূঁইয়া, রশিদাবাদ ইউপিঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোর্শেদুর রহমান সাগর, বৌলাই ইউপিঃ স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক রিয়াদ হোসেন আলাল, যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব, কর্শাকড়িয়াইল ইউপিঃ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, মাইজখাপন ইউপিঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাকির হোসেন, দানাপাঠুলি ইউপিঃ স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহাবুব আলম, মুয়াজদ্দিন নবীনসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com