বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে ৮৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

মো: আল-আমীন, স্টাফ রির্পোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৮৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে কিশোরগঞ্জ বড়বাজার গাজী মার্কেটের মা-বাবা এন্টারপ্রাইজকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৮৮২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ক) ধারা লংঘনের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার রোধকল্পে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com