শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগোলো বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগোলো বাংলাদেশ নারী ফুটবল দল

সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে। বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করেছে। সাফের আগে ফিফা র‍্যাংকিংয়ে ১৪৭ নম্বরে থাকা বাংলাদেশের বর্তমান র‍্যাংকিং ১৪০।

এর আগে ৫ আগস্ট ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৪৭ নম্বরে। চলতি বছরে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং। গত বছর ১০ ডিসেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩ নম্বরে। এরপর এ বছরের প্রথম র‌্যাংকিং ঘোষণা হয়েছিল ২৫ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ নম্বরে। জুনে ছিল ১৪৬ নম্বরে।

র‍্যাংকিংয়ে ব্যাপক এগোনো লাল-সবুজ দলের মোট পয়েন্টেও হয়েছে উন্নতি। টুর্নামেন্টের আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পয়েন্ট ছিল ১০১৭.১৬, অপরাজিত সাফ চ্যাম্পিয়ন হয়ে এখন সেটা বেড়ে ১০৫৪.৫৫-তে দাঁড়িয়েছে।

বাংলাদেশ নারী ফুটবল দল সেপ্টেম্বরে নেপালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ফাইনালে ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক নেপালকে। ইতিহাসগড়া শিরোপা জয়ের পরই বাংলাদেশ এক লাফে ৭ ধাপ এগিয়ে গেলো ফিফা র‌্যাংকিংয়ে।

সাফের সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেয়া ভারতের অবনতি হয়েছে ৩ ধাপ। তারা ৫৮ থেকে এবং ৬১তম অবস্থানে। নারীদের ফিফা র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ১০৩, শ্রীলঙ্কা ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ এবং ভুটান আছে ১৭৭ নম্বরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com