ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জের তাড়াইল (ইউসেট) এর ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আবু মোহাম্মদ শরীফ এবং সাধারণ সম্পাদক হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয় কুমার পাল।
বুধবার (১৯অক্টোবর) বিকেলে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোঘণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক তাজীম আহম্মেদ ওয়ালীন (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক বায়েজিদ মিয়া (শেকৃবি), প্রচার সম্পাদক মশিউর রহমান (আই.ইউ.বি), অর্থ সম্পাদক হিমেল হাসান (ঢাবি)।
সভাপতি আবু মোহাম্মদ শরীফ জানান, ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব তাড়াইল (ইউসেট) ২০১০ সালে প্রতিষ্ঠত হওয়ার পর থেকে বিভিন্ন রকম শিক্ষার উন্নয়নের কর্মসূচি পালন করছে। এরই প্রেক্ষিতে প্রতিবছর কৃতিশিক্ষাথী সংবর্ধনা দিয়ে আসছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে তাড়াইলে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা, একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা, স্কুল ও কলেজের শিক্ষাথীদের উচ্চ শিক্ষার বিষয়ে সচেতন ও তথ্য দেওয়া, এর জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করা, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।
তিনি আরও বলেন, গেলো ৮ অক্টোবর উপজেলার জাওয়ার উচ্চ বিদ্যালয়ে এক সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলায় স্থায়ী বসবাসকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বর্তমানে ৬২ সদস্যের পরিবার ইউসেট।