শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারালো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারালো আয়ারল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফল নির্ণয়ে বহুল আলোচিত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিবেশী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। দিনের প্রথম ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে আইরিশরা। এতে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দলীয় ১৩২ রানে তিনি ফিরলে আইরিশদের ইনিংসটাও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মার্ক উড আর লিয়াম লিভিংস্টোনের তোপে ১৩২-৩ থেকে চোখের পলকে ১৩৮-৬ হয়ে যায় দলটির স্কোরকার্ড।

গ্যারেথ ডেলানির অপরাজিত ১০ বলে ১২ রানের ইনিংসে আইরিশরা ১৫০ রান তুলতে সক্ষম হয়। তবে উইকেট খোয়ানো বন্ধ হয়নি। তাই ইনিংসের চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় দলটি। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে আর স্যাম কারান নেন দুটি উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com