শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বিনামূল্যে ২২০ জনের চোখের ছানি অপারেশনে

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে বিনামূল্যে ২২০ জনের চোখের ছানি অপারেশনে
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ২২০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির উদ্যোগে, আদ্-দ্বীনহাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নাফিসা নজরুল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে ক্যাম্প পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অপারেশন ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, নাফিসা নজরুল ফাউন্ডেশনের পরিচালক সাবরিনা আনোয়ার, সহকারী জেনারেল ম্যানেজার রবিউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, এমপির ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com