রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর হচ্ছে না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর হচ্ছে না

ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পূর্বনির্ধারিত এ সম্মেলন হচ্ছে না। মঙ্গলবার গণভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের বৈঠকে ছাত্রলীগের ৩০তম সম্মেলন পেছানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হয়। তবে অনিবার্য কারণবশত এদিন সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না। শিগগির সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান গোলাম রাব্বানী। কিন্তু জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শোভন-রাব্বানীকে পদ থেকে অব্যাহতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে পুর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com