শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ফ্রান্স-মরক্কো লড়াই: কী বলছে পরিসংখ্যান?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
ফ্রান্স-মরক্কো লড়াই: কী বলছে পরিসংখ্যান?

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ইতিহাস বদলে চমকে দেয়া আফ্রিকার দেশ মরক্কো। কাতারের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়।

ফুটবল বিশ্ব ফ্রান্স-মরক্কোর লড়াই দেখেছিল ১৫ বছর আগে। প্যারিসে প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। কাতার বিশ্বকাপ আবারও তাদের লড়াইয়ে নিয়ে এলো। মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত ফরাসিরা। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ইতিহাস গড়া আফ্রিকার দলটির বিপক্ষে তারা এবার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত মরক্কোর জালে একবার বলও জড়াতে পারেনি প্রতিপক্ষ। একটি গোল হয়েছিল, সেটি আত্মঘাতী। সেই আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার নায়েফ আগের্দ। যদিও এরপরেও ২-১ ব্যবধানে ম্যাচ জিতে যায় মরক্কো।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চার গোল করেছিলেন ২৩ বছরের এই স্ট্রাইকার। এবার নিজের সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছেন। বিশ্বকাপ মঞ্চে ১২ ম্যাচ খেলে এমবাপের মোট গোল ৯।

পরিসংখ্যান

বিশ্ব মঞ্চে প্রথমবার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার পরস্পরের বিপক্ষে খেলেছে। সেখানে তিনটি ম্যাচ জিতেছে ফ্রান্স। দু’টি ম্যাচ ড্র হয়েছে।

মরক্কোর বিশ্বকাপ অভিষেক ১৯৭০ সালে। উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথমবার নক আউটে গিয়েছিল মেক্সিকোতে আয়োজিত ১৯৮৬ সালের বিশ্বকাপে। তবে এই প্রথমবার আফ্রিকার দল হিসেবে প্রথমবার সেমি ফাইনাল খেলতে নামবে আশরাফ হাকিমি-ইয়াসিন বোনোরা।

১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। টানা দু’বার বিশ্বকাপ জেতার হাতছানি ফ্রান্সের সামনে রয়েছে। এর আগে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতারে দিদিয়ের দেশমের দল কাপ জিতলে, ইতালি ও ব্রাজিলের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন এমবাপেরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com