সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

যুব মহিলা লীগের সম্মেলন বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
যুব মহিলা লীগের সম্মেলন বৃহস্পতিবার

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় সম্মেলন শুরু হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করছি বৃহষ্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারব। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া।

একইসাথে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com