শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী রোবট কাশেফের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী রোবট কাশেফের

আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচ ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের শেষ ম্যাচ। লুসাইলে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের।

আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে গত মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে ও গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে কে জিতে শিরোপা ঘরে তুলবে তা নিয়ে চলছে গবেষণা। উভয় দলের সামনেই রয়েছে নিজেদের জার্সিতে থ্রি স্টার লাগানোর সুযোগ। তাই তো সাপোর্টাররা নিজ দলের পক্ষে গলা ফাটাচ্ছেন।

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। রোবট সফটওয়্যার কাশেফ ফাইনালের ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রেখেছে। যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ।

এটি শুধু একটি সফটওয়্যারের করা ভবিষ্যদ্বাণী। চলতি বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের খেলার ধরণ, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি। যদিও এই সফটওয়্যারের করা ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ ফল মিলেছে।

ফ্রান্স কোনো প্রকার বাধা ছাড়াই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলেও আর্জেন্টিনার পথচলাটা সুখকর ছিল না। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জাগে। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট।

উল্লেখ্য, ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে আর্জেন্টিনা-ফ্রান্স প্রথমবারের মতো মুখোমুখি হয়। যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে। এর পর থেকে ফাইনালের আগ পর্যন্ত মোট ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে আর্জেন্টিনার জয় ৬টি আর ফ্রান্সের জয় ৩টিতে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com