শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের পার্টিতে কোনো বিভেদ নেই। গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টি পরিচালনা করা হচ্ছে। বাইরের কারও কথায় বিভ্রান্ত হবেন না। যারা পার্টির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো যুক্তি নেই।

শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন। তিনি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না- এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই। কাউকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতাও নেই।’

তিনি বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com