রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ফ্রান্সের অনেকে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়: দেশম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
ফ্রান্সের অনেকে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়: দেশম

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সেমিফাইনাল ম্যাচটা দেখেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। তিনি জানেন লিওনেল মেসি এই মুহূর্তে খোঁচা খাওয়া বাঘের মতো মাঠে পারফরম্যান্স করছেন। সুযোগ পেলেই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। নক আউটে ২০১৮ সালের হারের বদলা ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে নিতে মরিয়া আর্জেন্টাইন অধিনায়ক। তাই দেশমের কাছে এমবাপের মত গোলমেশিন থাকলেও, তিনি মেসিকে ভয় পাচ্ছেন। শুধু মেসির স্কিল নয়, তার জনপ্রিয়তাকেও মারাত্মক ভয় পাচ্ছেন দেশম। সেটা স্পষ্ট জানিয়ে দিলেন রাশিয়া বিশ্বকাপ জয়ী কোচ।

চারিদিকে মেসির নাম, সেই তালিকায় অনেক ফরাসি নাগরিককেও দেখছেন দেশম। মেসির প্রসঙ্গ তিনি বলেছেন, আমি জানি আর্জেন্টিনার বিশ্বব্যাপী অনেক ফ্যান এবং কিছু ফরাসি মানুষও সম্ভবত চান যাতে মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। তবে আমরাও দ্বিতীয়বার কাপ জয়ের সবরকম চেষ্টা করব।

একটিমাত্র ম্যাচ। এই ম্যাচ জিতলেই নতুন করে ইতিহাস লেখা হবে দেশমের। ফুটবলার ও কোচ হিসেবে তার বিশ্বকাপ জেতা আগেই হয়ে গিয়েছে। এবার কোচ হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে তার সামনে। তবে তার সবচেয়ে বড় বাধা মেসি। কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও বড় চাপ সামলাতে হচ্ছে ফ্রান্স কোচকে। কারণ গোটা পৃথিবী যে মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়।

​‘মেসি, মেসি’ স্লোগানে চারপাশ যখন কাঁপছে, তখন একাধিক ফুটবলারের চোট নিয়ে বাড়তি দুশ্চিন্তা আছে দেশমের। এমন পরিস্থিতিতে তিনি যে চাপের মুখে আছেন, সেটাও জানাতে ভুললেন না। তাই যোগ করলেন, আমি প্রায় চাপে থাকি। এটা আমার অনেক বছরের অভ্যাস। তবে আমি একা ভালো আছি। এটা আমাকে বিরক্ত করে না। আসলে এভাবেই তো কয়েকটা বছর কাটিয়ে দিলাম।

আর্জেন্টিনা-ফ্রান্স দুই দলে একাধিক তারকার সমাহার। তবে সবার মধ্যে আলো করে বসে আছেন মেসি ও এমবাপে। একজনের বয়স ৩৫। আন্তর্জাতিক মঞ্চে শেষ ম্যাচ খেলতে নামবেন। অন্যদিকে ২৩ বছরের এমবাপে এবার তার দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামবেন।

মেসিকে কেউ কেউ সময়ের সেরা, আবার কেউ কেউ সর্বকালের সেরা বলে থাকেন। মেসি সেরা, এই কথা মানেন দেশম। তিনি বলেন, মেসি হয়তো বিশ্বের সেরা, কিংবা সেরাদের মধ্যে সেরা। আমরা মেসিকে থামানোর চেষ্টা করব। যেমন ওরাও আমাদের কিছু ফুটবলারকে থামাতে আপ্রাণ চেষ্টা করবে। এটাই তো ফুটবলের নিয়ম। এটাই ফুটবলের মজা।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। সেই দলকেই শেষ চারের ম্যাচে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্কালোনির শীর্ষরা। ঠিক তেমনই চার বছর আগে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেটা মনে রেখেই মেসির দলকে সমীহ করছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com