বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রংপুরে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
রংপুরে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

রংপুরের তারাগঞ্জে অটোভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেঁড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক আরও দুইজন নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন- সহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লা (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com