শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

এক বালিশে মেসি ও বিশ্বকাপ, পরম সুখের ঘুম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
এক বালিশে মেসি ও বিশ্বকাপ, পরম সুখের ঘুম

দীর্ঘ অপেক্ষার পর, বহুল প্রতীক্ষিত সোনালি ট্রফি উঠেছে ফুটবল নক্ষত্র মেসির হাতে। ফুটবলারদের কাছে ট্রফি তার সন্তানের মতো। তাই ঠিক সন্তানের মতোই ট্রফিটিকে বুকে আগলাচ্ছেন লিও, যেভাবে থিয়াগো, মাতিয়োদের বুকে আগলান।

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। বীরের বেশে দেশে ফেরা মেসিরা ছাদ খোলা বাসে রাজধানী শহর ট্রফি নিয়ে ঘুরেছে। পরে হয়তো বড় করে অনুষ্ঠান হবে দেশে। আপাতত হোটেলে বিশ্রাম করছেন ফুটবলাররা।

ছবিতে দেখা যাচ্ছে লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে শুয়ে আছেন চাদর চাপা দিয়ে। এ যেন পরম সুখের এক ঘুম। আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এই দিনটার স্বপ্ন দেখতেন লিও। পাঁচটা বিশ্বকাপ লেগেছে স্বপ্নটা সফল হতে। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। বারবার রক্তাক্ত হয়েছেন, তীরে এসে তরী ডুবেছে। শুনতে হয়েছে অনেক টিটকিরি। কিন্তু চেষ্টা করে গেলে ফল পাওয়া যায় তার প্রমাণ এবারের কাতারের মাঠ থেকে আর্জেন্টিনার বিশ্বজয়।

অবশ্যই এই ছবিটা মেসি পোজ দিয়ে তুলেছেন। ফুটবল বিশ্বে এরকম ছবি অবশ্য নতুন নয়। বিশ্বকাপ নিয়ে আগেও এমন ছবি দিয়েছেন বহু ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জিতেও এমন পোজ দিতে দেখা গিয়েছে অনেককে। তবে এত নিশ্চিন্তের ঘুম লিওনেল মেসি এর আগে ঘুমিয়েছেন কিনা সন্দেহ।

স্বপ্নপূরণের রেশ কাটেনি। কফি ও ট্রফি, এক সঙ্গে উপভোগ করছেন লিও! বিছানায় বসেই তৃপ্তির হাসি মুখে ট্রফি নিয়ে চলছে ফটোসেশন। প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন ক্যাপ্টেন। তাই এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চান না সাধের ট্রফি। সোনালী ট্রফি নিয়ে এই সব ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘুমিয়েছেন ট্রফি নিয়ে, ঘুম ভেঙে আবারও ট্রফির সঙ্গে পোজ দিয়ে তুলেছেন ছবি। ঘুমের একটি ছবি এবং কফিতে মুখ দিতে দিতে ট্রফি নিয়ে তোলা আরও দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মেসি। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল’।

উল্লেখ্য, কাতারের লুসাইল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে ফান্সকে ট্রাইবেকারে হারিয়ে বিশ্বকাপ জয় করে ৩৬ বছরের শিরোপা আক্ষেপ কাটে আর্জেন্টিনার। সেদিন লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ উঁচিয়ে ধরেন লিওনেল মেসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com