শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ফুটবলে আচ্ছন্ন সাকিব, মেসির জার্সিতেই অনুশীলন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
ফুটবলে আচ্ছন্ন সাকিব, মেসির জার্সিতেই অনুশীলন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আচ্ছন্ন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিলেন মেসির ১০ নম্বর জার্সি পরে। ঢাকার রাজপথে নেমে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা গিয়েছিল তাকে। মেসিদের বিশ্বকাপ জয়ের পরেও মেসি ও ফুটবলে আচ্ছন্ন সাকিব।

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট বড় ব্যবধানে হারলেও আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান সাকিব সব ব্যথা ভুলে গিয়েছেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ে।

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তার আগে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে সাকিব ধরা দিলেন ‘মেসি’-র বেশে। আকাশি-সাদা মেসির ১০ নম্বর জার্সি পরে অনুশীলনে আসেন সাকিব। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি পরেই নেমে পড়েছিলেন ফুটবল খেলতে।

কাতার বিশ্বকাপ শেষ হলেও সাকিবের মাথা এখনও ফুটবলে আচ্ছন্ন। সাকিবের সঙ্গে ফুটবল খেলতে নেমে পড়েন লিটন দাস, মুশফিকুর রহিমরা।

ভারতের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে ঝোড়ো অর্ধশতরান খেললেও দলকে জেতাতে পারেননি সাকিব। ঢাকা টেস্টের আগেও তার পিঠের চোট নিয়ে জল্পনা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com