রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পিএসজিতে চুক্তি নবায়নে রাজি বিশ্বকাপজয়ী মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
পিএসজিতে চুক্তি নবায়নে রাজি বিশ্বকাপজয়ী মেসি

৩৬ বছরের শিরোপা আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপ জয়ে স্বপ্নের মত সময় কাটাচ্ছেন লিওনেল মেসির। বিশ্ব জয়ের পর মেসির সঙ্গে নতুন চুক্তি করতে তোড়জোড় শুরু করে দিয়েছে পিএসজি। প্যারিসিয়ানরা আরও এক মৌসুম অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত মেসিকে দলে রেখে দিতে চায় বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।

লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ার কোন পথে যাবে তা নিয়ে জল্পনা কম নয়। পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। এরপর আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় তার সাবেক ক্লাব বার্সেলোনা, এমন কথা বেশ কয়েকবার জানিয়েছে খোদ ন্যু ক্যাম্পের দলটিই। কিন্তু, বিশ্বকাপের পর বদলে গেছে সব সমীকরণ। শিরোপা জয়ের পর মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে উঠেপড়ে লেগেছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

৩৫ বছর বয়সী লিওনেল মেসি আছেন ক্যারিয়ারের দারুণ ছন্দে। কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচ থেকে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এবং ফাইনালসহ পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান বলছে, ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। এ বিষয়ে দুপক্ষই মৌখিক সম্মতিতে পৌঁছেছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমটির দাবি, বিশ্বকাপ চলাকালীনই মেসির সঙ্গে আলোচনা সেরে নিয়েছে ক্লাবটি। আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে নাকি রাজিও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি আপাতত আর্জেন্টিনায় আছেন, বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলো উপভোগ করছেন। খুব শিগগিরই পিএসজিতে ফিরবেন বিশ্বকাপজয়ী মহাতারকা। লা পারিসিয়ান জানাচ্ছে, তিনি ফিরলেই তার সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি গত ৮ ডিসেম্বর গণমাধ্যমকে বলেছিলেন, মেসির সঙ্গে চুক্তি মেয়াদ দীর্ঘ করতে বেশ আত্নবিশ্বাসী তারা। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি বলেছিলেন, সে খুব আনন্দে আছে। জাতীয় দলের সঙ্গে সেটা দেখতেই পাচ্ছেন। বিশ্বকাপের পর আমরা বসব, এ নিয়ে একমত হয়েছিলাম। দুই পক্ষই যেহেতু সন্তুষ্ট তাই আমরা বিশ্বকাপের পরই মেয়াদ বাড়ানোর কথা বলব।

উল্লেখ্য, ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগদেন লিওনেল মেসি। আগামী বছরের ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই ওই চুক্তি নবায়নে সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৩ ম্যাচ। ২৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ ম্যাচে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com