বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম

নতুন বছরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক বই ছাপানো শেষ হয়েছে। আগামী বছর প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দেয়া হবে বেশি।

শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন হবে। এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহ শুক্রবার ও শনিবার শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেয়া হবে।

আগামী বছর থেকে প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে ক্লাস করবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, নতুন শিক্ষাক্রম শুরুর সব প্রস্তুতি নেয়া হচ্ছে। ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে ৫১ ভাগ এবং ১ম শ্রেণির বই পৌঁছেছে ৪৯ ভাগ। ডিসেম্বরের মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এরই মধ্যে অনলাইনে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান জানান, অনলাইন নয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে সশরীরে। শিক্ষকদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পর্যাপ্ত প্রশিক্ষণ না দিলে এটি বাস্তবায়ন কঠিন হয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষকদের প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। শুধু ডিসেম্বরেই নয় ক্লাস শুরু হওয়ার পর প্রথম তিন সপ্তাহ শুক্রবার ও শনিবার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com