রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

মাহির নির্বাচনী পোস্টার ভাইরাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
মাহির নির্বাচনী পোস্টার ভাইরাল

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হতে চান অভিনেত্রী মাহিয়া মাহি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের উপনির্বাচনে দলটির প্রার্থী হবেন, জানিয়েছেন মাহি নিজেই। এরই মধ্যে কয়েকটি নির্বাচনী পোস্টার অনলাইনে ভাইরাল হয়েছে মাহির।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন কিনবেন অভিনেত্রী মাহিয়া মাহি। মনোনয়ন কেনার বিষয়টি জানিয়ে মাহি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবো। যদি আমি মনোনয়ন পায়; বিপুল ভোটে জয়ে হয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, উপনির্বাচনে মাহির পোস্টার শেয়ার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষ। তার পাশাপাশি সাধারণ মানুষ পোস্টার শেয়ার দিয়ে দোয়া করছেন যেন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলটির প্রার্থী হতে পারে।

এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য। ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপির দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের ৬টি আসনে উপনির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি।

উপনির্বাচনে অংশ এরই মধ্যে ওই এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন মাহি। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ‘অগ্নি’কন্যা। মাহির স্বামী রাকিব গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com