বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

সৌদি ক্লাব আল নাসরে যাচ্ছেন রোনালদো

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
সৌদি ক্লাব আল নাসরে যাচ্ছেন রোনালদো

সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন সর্বকালের সেরাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। যার মধ্য দিয়ে ইউরোপীয় ফুটবলে ইতি ঘটছে সিআর সেভেনের রাজত্ব। বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারে ক্লাবটির সঙ্গে চুক্তি সই করেছেন তিনি।

বিশ্বকাপের আগে বহু আলোচনার জন্ম দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার সবশেষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ ও কোচ এরিক টেন হ্যাগের কড়া সমালোচনা করেন। এর কয়েক দিন পরই দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে রেড ডেভিলরা। রোনালদো এরপর থেকেই ছিলেন ক্লাব ছাড়া।

গুঞ্জনটা ডালপালা মেলতে শুরু করে ঠিক তখন থেকেই। ইউরোপ ছেড়ে রোনালদো যাচ্ছেন সৌদি ক্লাবে। দুই পক্ষের আলোচনা শেষে অবশেষে এলো চুক্তির ঘোষণা। এই চুক্তির ফলে আগামী দুই বছর সৌদি ক্লাব আল নাসরে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

দ্বিতীয় দফায় গেল বছরের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনালদো। নিজে গোল করলেও দলের পারফর্ম্যান্সটা ছিলো একদমই সাদামাটা। আগের বারের রানার্স আপরা গেল মৌসুমে লিগ শেষ করেছিলো ছয়ে থেকে। ফলে ফসকে গিয়েছিলো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগটাও।

সে কারণে গত গ্রীষ্মে রোনালদো ম্যান ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন, যেতে চেয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে খেলা কোনো ক্লাবে। তবে তার সে চেষ্টা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত কোথাও যেতে না পারায় ম্যান ইউতেই থেকে যেতে হয় তাকে।

মৌসুম শুরুর পর থেকেই নতুন কোচ এরিক টেন হ্যাগের পরিকল্পনা থেকে ছিটকে পড়েন তিনি। বেশিরভাগ ম্যাচ থাকতে হয়ে বেঞ্চে বসে। এমন পরিস্থিতিতে চটে গিয়ে রোনালদো বিস্ফোরক এক সাক্ষাৎকার দেন ইউনাইটেড কর্তৃপক্ষ ও কোচের বিরুদ্ধে। সেটাই ইউনাইটেডে তার দ্বিতীয় দফার বিয়োগাত্মক এক ইতি টেনে দেয়।

এবার আল নাসরে যোগ দিলেন তিনি। তাতে ৩৭ বছর বয়সী এই তারকার ইউরোপীয় ফুটবলের ক্যারিয়ারটাও কার্যত শেষ হয়ে গেলো। সৌদি এই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন যে ৪০ ছোঁয়ার অপেক্ষায় থাকবেন তিনি!

জানা গেছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বেশ আগ্রহী সৌদি আরব। মিসর ও গ্রিসের সঙ্গে তারাও বিশ্বকাপ আয়োজনের দাবি জানাতে চায়। সে দেশের নামকরা ক্লাবের সঙ্গে যদি রোনালদোর মতো আইকনের যোগ থাকে, তাহলে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা যাবে, এমনটাই মনে করেন সৌদি ফুটবল কর্তারা। শুধু ফুটবলার হিসেবে নয়, আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রোনালদোকে দেখতে চাইছে সৌদি আরব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com