বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫ সংগঠন সমন্বয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোটে’র আত্মপ্রকাশ ঘটেছে। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই জোটের ঘোষণা দেন।
১৫ টি সংগঠন হলো- ইয়ুথ ফোরাম, সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্ট, সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদ, সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিস পার্টি, সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদ, সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চ, সভাপতি মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল, সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ ৭১ সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি ওমর ফারুক।
প্রধান সমন্বয়কারী মো. সাইদুর রহমান, সভাপতি ইয়ুথ ফোরাম।
এসময় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।