বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৮ বিভাগে হচ্ছে বিশেষায়িত হাসপাতাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
৮ বিভাগে হচ্ছে বিশেষায়িত হাসপাতাল

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসায় আট বিভাগে আটটি হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হচ্ছে। হাসপাতালগুলো নির্মাণ হলে আট বিভাগে প্রায় ৪ হাজার বেড বাড়বে। যার মাধ্যমে দেশের লোক উন্নত চিকিৎসা পাবে।

বৃহস্পতিবার সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ অনেক বেশি রোগী, ফলে ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেয়া হয়েছে। এরপরও সেখানে দেখলাম করিডোরে-বারান্দায় অনেক রোগী। আর পুরাতন ভবনেও তো অনেক রোগী। যেখানে ফ্লোরেও রোগী রয়েছে। রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে সেটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই দেশের প্রত্যেকটা রোগী বেডে থেকে স্ব-সম্মানে চিকিৎসা নেবে।

তিনি আরও বলেন, শের-ই বাংলা হাসপাতালের পুরোনো ভবনের ফ্লোর ও দেওয়াল ঠিক নেই। ৫৫-৬০ বছর হয়ে গেছে ভবনের বয়স। ফলে এখানে অবকাঠামোর খুবই অবনতি হয়েছে। আমি মনে করি এখানে নতুন অবকাঠামো প্রয়োজন। এ মেডিকেলসহ দেশের ৮ বিভাগে পুরোনো হাসপাতালের প্রত্যেকটিতে ১ হাজার বেড বৃদ্ধির পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।

এর আগে নির্মাণাধীন শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল ও বিভাগীয় ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com