রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ফরিদপুরে আওয়ামী লীগ অফিসে হামলা-ভাংচুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে আওয়ামী লীগ অফিসে হামলা-ভাংচুর

স্থানীয় একটি বাজার দখল নেয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও আওয়ামী লীগ অফিসসহ অন্তত ১০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ ও কৃষ্ণপুর বজারে এ হামলা চালানো হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে বলেও জানান এলাকাবাসী।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস জানান, পরাজিত প্রার্থী বিল্লাল ফকিরের নেতৃত্বে কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় তারা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের জানালার গ্লাস ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করে। তারপর কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও বাজারের অন্তত ১০-১৫টি দোকানে হামলা-ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এ সব ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয় বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, কৃষ্ণপুর বাজার দখল নিয়ে বিল্লাল ফকিরের লোকজন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ও কৃষ্ণপুর বাজারে হামলা চালায়। এ সময় ইউনিয়ন পরিষদসহ বাজারের বেশকিছু দোকানপাট ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদ ও বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com