সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

নতুন রূপে পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
নতুন রূপে পূর্ণিমা

দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করেছেন নন্দিত চিত্রনায়িকা পূর্ণিমা। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেত্রীর দেখা মিলবে ওয়েব সিরিজে। সিরিজটি নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

জানা গেছে, এরই মধ্যে পুরান ঢাকায় সিরিজটির শুটিং শুরু হয়েছে, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আর এ ওয়েব সিরিজেই ডিবি পুলিশের চরিত্রে হাজির হচ্ছেন পূর্ণিমা। তা ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সব শিল্পী এতে অভিনয় করছেন। সিরিজটি নির্মিত হবে ছয় পর্বের।

এর আগে ওয়েব সিরিজটির জন্য গত বছর ২৩ অক্টোবর ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি হয় অমির। অমি জানান, বর্তমানে নির্মিত বেশির ভাগ ওয়েব সিরিজ থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। তবে অমির নতুন কাজটি হবে ভরপুর বিনোদন। আর গল্পটি হবে ভিন্ন ধরনের। ফেব্রুয়ারি বা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে হোটেল রিলাক্স।

প্রসঙ্গত, ‘আহারে জীবন’ ছবির শুটিং দিয়ে গত বছরটি শেষ করেন পূর্ণিমা। আর নতুন বছর শুরু করেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি ১৪২৯’-এর শুটিংয়ের মধ্য দিয়ে। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন পূর্ণিমা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com