সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

‘অ্যালেন স্বপন’ ইজ ব্যাক, থাকছেন মিথিলাও

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
‘অ্যালেন স্বপন’ ইজ ব্যাক, থাকছেন মিথিলাও

গেল বছরের ঈদুল আজহায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছিলেন হালের ক্রেজ আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খানসহ অনেকে। সিরিজটিতে নিশো ছাড়াও বাড়তি স্পটলাইট পেয়েছিলেন ‘অ্যালেন স্বপন’।

চট্টগ্রামের লোকাল ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে ‘অ্যালেন স্বপন’ চরিত্র করা নাসির উদ্দিন খান সকলের নজর কেড়ে নিয়েছিলেন। এবার সেই অ্যালেন স্বপনকে নিয়েই সিন্ডিকেট-এর স্পিন অফ সিরিজ হিসেবে শিহাব শাহীন নির্মাণ করছেন চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যেখানে গল্পটি এগুবে ‘অ্যালেন স্বপন’ কে ঘিরে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হয়েছে সিরিজটির দৃশ্য ধারণ। সেই সিরিজে দেখা মিলবে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার। এছাড়া এখানে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।

সিরিজটিতে মিথিলাকে দেখা যাবে শায়লা চরিত্রে। চরিত্রটা নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, শেইপ আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ কিন্তু তা নয়৷ তার ভেতর অনেক গল্প আছে।’

তিনি আরও বলেন, ‘নাসির ভাই অসাধারণ অভিনেতা। এখন পর্যন্ত উনার যা যা কাজ দেখেছি প্রতিটা চরিত্র তিনি অসাধারণ। সহশিল্পী হিসেবেও দারুণ। আমরা প্রতিটি সিনের আগে আলাপ করেছি। একে অপরকে গাইড করেছি।’

নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সাথে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’

‘মিথিলা স্থির-ঠান্ডা মাথার অত্যন্ত ভালো একজন সহ-শিল্পী। আর সব মিলিয়ে পুরো টিম ছিল দুর্দান্ত। কাজটা ভালোভাবে শেষ করে দর্শকের কাছে গেলেই আমরা আনন্দ পাবো।’- যোগ করেন অভিনেতা।

পরিচালক শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তিনি অনেকে ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইম্রুভ করেছেন। তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড। সেই সঙ্গে এই সিরিজের সাথে যারা যুক্ত আছেন সবাই অনেক ভালো করেছেন।’

চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে ৬ পর্বের এই সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com