সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা ডিজিটাল উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে
করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা ডিজিটাল উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সংগঠন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে করিমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা উদ্যোক্তা ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: আ: হেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহারিয়া নাহিদ, সাংগঠনক সম্পাদক যুবায়ের আহমাদ, মো: সোহেল মিয়া, মো: বোরহান উদ্দিন প্রমুখ। 
শাহ আলমের সভাপতিতে আলোচনা সভা শেষে রাউতি ইউডিসির উদ্যোক্তা মুহাম্মদ মহি উদ্দিন কবীর কে সভাপতি ও দিগদাইড় ইউডিসির উদ্যোক্তা আজহারুল ইসলাম বাপ্পীকে সাধারণ সম্পাদক ও দামিহা ইউডিসির উদ্যোক্তা মুক্তা রানী বর্মন’কে সাংগঠনিক সম্পাদক করে তাড়াইল উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়।
করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা ডিজিটাল উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন
অপরদিকে একই আলোচনা সভা শেষে কাদিরজঙ্গল ইউডিসির উদ্যোক্তা শাহ আলম’কে সভাপতি ও সুতারপাড়া ইউডিসির উদ্যোক্তা মো: সেলিম মিয়া’কে সাধারণ সম্পাদক ও পৌরসভা ডিডিসি’র উদ্যোক্তা দ্বীন মোহাম্মদ কে সাংগঠনিক সম্পাদক করে করিমগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
.
উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা গুলো নিয়ে আলোচনা করা হয় এবং সকলের মতামতের ভিত্তিতে এই দুটি উপজেলা কমিটি গঠন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com