রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেল ভাঙচুর-আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেল ভাঙচুর-আগুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আট মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার সকালে সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। এ সময় অতর্কিতভাবে দুই থেকে ৩০০ বিএনপি নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয় তাদের ৮টি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বাজারের বেশ কিছু দোকানপাটও।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দাবি, ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বেশ কিছু মোটরসাইকেল পোড়া অবস্থায় রাস্তার ওপর দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com