মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের কাছে হেরে সাকিবের বরিশালের বিদায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
রংপুরের কাছে হেরে সাকিবের বরিশালের বিদায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে শামীম পাটওয়ারির ক্যারিয়ারসেরা ৭০ রানের উপর ভর করে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে চলতি আসরের বিপিএল থেকে ছিটকে গেল সাকিবের ফরচুন বরিশাল। আর তাতেই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়ে যায় রংপুর রাইডার্সের।

এদিকে, সপ্তম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। এমন মাইলফলকের ম্যাচে হারের স্বাদ পেল সাকিবের বরিশাল।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বরিশাল নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তুলতে পারে ১৭০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় রংপুর।

ফরচুন বরিশাল ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মেহেদি হাসান মিরাজ। পাওয়ার প্লের ছয় ওভারে স্কোরবোর্ডে ৪৬ রান তুলে বড় স্কোরের ইঙ্গিত দেয় বরিশাল। দলীয় ৪৬ রানে ফ্লেচারের বিদায়ে প্রথম উইকেট হারায় দলটি। এরপর মিরাজ-মাহমুদুল্লাহর ব্যাটে বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকে বরিশাল। তবে, ১১৫ রানে মাহমুদুল্লাহর বিদায়ে দ্বিতীয় উইকেটের পতন হয় বরিশালের। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ।

রিয়াদের বিদায়ের পর ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেনি মিরাজও। ব্যক্তিগত ৬৯ রান করে বিদায় নেন এই ডানহাতি অলরাউন্ডার। দ্রুত সময়ে দুই সেট ব্যাটারকে হারিয়ে বরিশালের বড় স্কোরের আশা কিছুটা নিভে যায়। তবে, শেষদিকে করিম জানাত ও ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে ১৭০ রান সংগ্রহ করে।

জবাবে শুরুতেই হোঁচট খেয়েছিল রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের করা প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। এরপরই ঝড়ো ব্যাটিং শুরু করেন রনি তালুকদার এবং শামীম পাটোয়ারী। ৩৮ বলে ৬১ রানের এই জুটি ভাঙে ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রান করা রনি তালুকদারের বিদায়ে। কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ নেন সানজামুল।

রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ১৩ বলে ১৮ রান করে সাকিব আল হাসানের শিকার হন। একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন শামীম হোসেন পাটোয়ারী। জয়ের জন্য শেষ চার ওভারে রংপুরের প্রয়োজন ছিল ৩৩ রান। এমন সময় শামীম হোসেন ফিরলে কিছুটা চাপে পড়ে রংপুর।

শামীমের বিদায়ে উইকেটে আসেন দাসুন শানাকা। শেষ ওভারে রংপুরের প্রয়োজন পড়ে ৮ রান। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম বলে শানাকা সিঙ্গেল নিলে পরের বলেই দারুণ স্কুপ শটে বাউন্ডারি আদায় করেন শেখ মেহেদি। তৃতীয় বলে আরেকটি বাউন্ডারি মেরে রংপুরের জয় নিশ্চিত করেন মেহেদি।

রংপুরের হয়ে শানাকা দুটি ও রকিবুল একটি উইকেট নিয়েছেন। অন্যদিকে বরিশালের হয়ে সাকিব দুটি, রাব্বি দুটি ও খালেদ দুটি করে উইকেট নিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com