রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কত সম্পদের মালিক সানি?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
কত সম্পদের মালিক সানি?

তিনি প্রাক্তন পর্ন তারকা। পরবর্তীতে বলেউডে নিজের অবস্থান তৈরি করেছেন। কথা হচ্ছে লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনিকে নিয়ে। প্রায় সারা বছরই ছবি এবং বিভিন্ন রিয়্যালিটি শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন সানি। আর সেই কাজের সুবাদে তার আয়ের পরিমাণও বিস্তর। জানেন কি, প্রাক্তন পর্ন তারকার মোট সম্পত্তির পরিমাণ কত?

বলিউড ডিভা সানি সিনেমা এবং রিয়্যালিটি শো ছাড়াও বিজ্ঞাপনে অভিনয় করেও বহু অর্থ উপার্জন করেন।

৪১ বছরের সানি নীল ছবির দুনিয়া ছেড়ে ‘জিসম-২’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। বাকিটা ইতিহাস। এর পর একের পর এক ছবি, আইটেম গান, রিয়্যালিটি শো এসে পড়তে থাকে তাঁর ঝুলিতে। আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সমালোচনাও জুটেছিল বিস্তর। তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়েই এগিয়ে গিয়েছেন সানি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানির মোট সম্পত্তির পরিমাণ ৯৮ কোটি টাকা। বলিউডে ১১ বছর কাজ করেই এই বিশাল ঐশ্বর্যের মালকিন তিনি।

সানির উপর ভরসা রেখে বাজি ধরেন অনেক প্রযোজকই। কারণ পর্দায় তাঁর জাদু কখনও ব্যর্থ হয়নি। আর সেই কারণেই এক একটি সিনেমা, আইটেম গান, বিজ্ঞাপন বা রিয়্যালিটি শো করতে প্রচুর টাকা পারিশ্রমিক নেন তিনি।

সানি বিলাসবহুল জীবনযাপন করেন। স্বামী, সন্তানদের নিয়ে আপাতত মুম্বইতেই থাকেন অভিনেত্রী।

লস অ্যাঞ্জেলেসেও একটি বাড়ি রয়েছে এই প্রাক্তন পর্ন তারকার। সেই বাড়ির নাম ‘ড্রিম’ অর্থাৎ, স্বপ্ন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকা এই বিলাসবহুল ইমারতের মূল্য ১৯ কোটি টাকা।

মুম্বাই এবং লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে সানির। নামীদামি গাড়ি কেনার শখই এর কারণ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, সানির কাছে অডি, মাসেরটি, বিএমডব্লিউ এবং কোয়াট্রোপোর্ট সংস্থার গাড়ি রয়েছে।

এর পাশাপাশি সানির নিজস্ব সুগন্ধী এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থাও রয়েছে। সানির সুগন্ধী সংস্থার নাম ‘লাস্ট’ এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থার নাম ‘স্টার স্ট্রাক’।

১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিয়োতে জন্মগ্রহণ করেন সানি। বাবা-মা তাঁর নাম দেন করণজিৎ কৌর ভোহরা। মাত্র ১৮ বছর বয়সে সানি লিওনি নাম নিয়ে প্রাপ্তবয়স্ক ছবির জগতে পা দেন সানি। খুব শীঘ্রই তাঁর নাম বিশ্ব জু়ড়ে ছড়িয়ে পড়ে।

সারা জীবনে সানি মোট ৫৬টি পর্ন ছবিতে অভিনয় করেছেন। পরিচালনাও করেছেন ৫৯টি নীল ছবি। বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করেছেন সানি।

পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তারপর পেন্টহাউস ম্যাগাজ়িনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়। ২০০১ সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা। সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পর্ন ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন।

২০০৪ সালে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে। পর্ন ছবির বাইরে ২০০৫ সালে একটি টিভি চ্যানেলে তাকে প্রথম দেখা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com