রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

২৫ হাজার রানের ক্লাবে কোহলি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
২৫ হাজার রানের ক্লাবে কোহলি

দিল্লি টেস্টের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় পায় স্বাগতিক ভারত। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফিও। তবে এসবের মধ্যেই বিরাট কোহলি পা রেখেছেন একটি মাইলফলকে।

সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি। এই ২৫ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার লেগেছে ৫৪৯ ইনিংস। এই তালিকায় থাকা দ্বিতীয় ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার, যা করতে তার সময় লেগেছিল ৫৭৭ ইনিংস।

সব মিলিয়ে ষষ্ঠ এবং দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন ভিরাট। এই তালিকায় থাকা অন্য চার ক্রিকেটার হলেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক ক্যালিস (৫৯৪), কুমারা সাঙ্গাকারা (৬০8) ও মাহেলা জয়াবর্ধনে (৭০১)।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সব ফরম্যাটেই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তিনি। ওডিআই ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ডও রয়েছে তার ঝুলিতেই। এছাড়াও টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত তার সংগ্রহ ৮১৩১ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০৮ রান।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকলেও লাল বলের ক্রিকেটে অনেকটাই ফর্মহীনতায় ভুগছেন কোহলি। তবুও টেস্ট ক্রিকেটে ফর্মে ফিরে রানের ফোয়ারা ছুটিয়ে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙবেন তিনি, এই যেন সকল ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com