কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস ব্রিফি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। জেলার ১৩ টি উপজেলার ১১১টি ইউনিয়ন ও ৯টি পৌরসভার সমন্বয়ে দুই হাজার ৬৭৯৯ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে।
এসময় সিভিল সার্জন জানান, ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৭শ ৭৪ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯শ ৪৩ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: মাহবুবুর রহমান।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।