মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেই অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
দেশে ফিরেই অনুশীলনে সাকিব

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব আল হাসান। সোমবার সকালে ঢাকায় ফিরে দুপুরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগার অলরাউন্ডার শুরু করেছেন দলের সঙ্গে অনুশীলন।

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করে পাকিস্তানে উড়ে যান সাকিব। পিএসএলের মাঝপথে নিজেকে সরিয়ে নেন আসর থেকে। জানা যায় তার পরিবারের এক সদস্য অসুস্থ।

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ায় ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। সিরিজ শুরুর দুই দিন আগে গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে পেল বাংলাদেশ।মাঠে এসেই সাকিব নতুন করে ফেরা পুরনো হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে হাত মেলান। পরে ওয়ার্মআপ শুরু করেন।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সাত বছর পর বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে, পরের ম্যাচটি ৩ মার্চ এখানেই হবে। তৃতীয় ও শেষ ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। ৯ মার্চ চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি খেলে ঢাকা ফিরবে দুই দল। পরের দুটি টি-টোয়েন্টি ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com