রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দুই যুগ পর আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে যাচ্ছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পাশাপাশি হাওরের উন্নয়ন কর্মকাণ্ড স্বচক্ষে দেখতে প্রধানমন্ত্রীর এই মিঠামইন সফর। তার এ সফরকে কেন্দ্র করে গোটা কিশোরগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এরই মধ্যে শেষ হয়েছে মঞ্চের সাজসজ্জা, মাঠের সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাসহ সব ধরনের কাজ। রাস্তায় রাস্তায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার, ফেস্টুন টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস (ক্যান্টনমেন্ট) উদ্বোধন শেষে বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে জনসভায় যোগদান দিবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তার (রাষ্ট্রপতি) গ্রামের বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, বর্তমান প্রধানমন্ত্রীর আমলে হাওরের এত ব্যাপক উন্নয়ন হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এক সময় হাওরে মানুষ আসতে চাইত না, আর এখন দেখতে আসে। প্রধানমন্ত্রীর অবদানের কারণেই এই উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী তাদের বাড়িতে মেহমান হবেন, এতে তারা খুবই খুশি।

তিনি আরও জানান, হাওরে যত ধরনের মাছ পাওয়া যায়, প্রধানমন্ত্রীর আপ্যায়নে তা রাখার চেষ্টা করবেন তারা। আর প্রধানমন্ত্রী বরাবরই অষ্টগ্রামের পনির পছন্দ করেন। সেই পনির গণভবনে মাঝে মধ্যেই পাঠানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com