মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালানের সেঞ্চুরিতেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
মালানের সেঞ্চুরিতেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ

শুরুতে বাংলাদেশের ব্যাটাররা সেরকম বড় সংগ্রহ করতে পারেননি। সামান্য পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনাও জাগিয়েছিল। শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালানের শতকে আট বল বাকি থাকতেই তিন উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।

বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। এক পর্যায়ে ১০৩ রানে ৫ উইকেটও হারায় দলটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

মঈন আলীকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন ডেভিড মালান। আর তখনই ম্যাচটা ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় আবার আশা জাগান মিরাজ। মঈন আলীকে আউট করে স্বস্তি ফেরান তিনি।

তবে এক প্রান্ত আগলে রাখেন ডেভিড মালান। মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত এক শতক তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন তাইজুল, এছাড়া দুইটি উইকেট পান মিরাজ।

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। শান্ত-রিয়াদের ব্যাটে ভর করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ইংল্যান্ডের আর্চার, মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী নেন দুইটি করে উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com