মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩২ রানে হেরে সিরিজ হাতছাড়া টাইগারদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
১৩২ রানে হেরে সিরিজ হাতছাড়া টাইগারদের

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৩২ রানে হারালো ইংল্যান্ড। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল ইংলিশরা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। দলের হয়ে ১২৪ বলে সর্বোচ্চ ১৩২ রান করেন জেসন রয়। ৬৪ বলে ৭৬ রান করেন অধিনায়ক জস বাটলার। ৩৫ বলে ৪২ রান করেন মঈন আলী।

সিরিজ বাঁচাতে হলে শুক্রবার ৩২৭ রানের পাহাড় ডিঙ্গাতে হতো তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে। বিশাল এই টার্গেট তাতাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ১৯৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১৩২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

১৯ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেন স্যাম কারান। বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ৩ আর ২ উইকেট করে নিলেও খরচ করেন ৬৬ ও ৭৩ রান।

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াই করলেও দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

নিজেদের ঘরের মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ল টাইগাররা।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com