বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ মার্চ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে দশ ঘটিকায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজীর সভাপতিত্বে কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। 

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য এ্যাড. মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মো: সেলিম, সিনিয়র ‍যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: শহিদুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক, বাবু স্বপন কুমার রায় প্রমুখ, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন প্রমুখ।

কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশের স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com