কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে দশ ঘটিকায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজীর সভাপতিত্বে কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য এ্যাড. মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মো: সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: শহিদুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক, বাবু স্বপন কুমার রায় প্রমুখ, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন প্রমুখ।

ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেশের স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়।