শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে
নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালন

নওগাঁয় নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

কর্মসূচির শুরুতে সোমবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের চকপ্রাণ মহল্লায় প্রয়াত নেতার কবরে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক।

বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে পর্যায়ক্রমে সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, চেম্বার অফ কমার্স, আব্দুল জলিল ফাউন্ডেশনসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ ও সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসতিয়াক আহম্মেদ ইমরান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় শহরের সরিষা হাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য: মো. আবদুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে নওগাঁ কে ডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৬০ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) এবং ১৯৬৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ৭ নম্বর সেক্টরের মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মো. আবদুল জলিল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আবদুল জলিল পরপর দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য, ২০০২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় টানা তিন বছর বাণিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com