শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু

তুরস্কে আগামী মে মাসে হবে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড়। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিপক্ষে লড়বেন বিরোধী জোটের নেতা ও দেশটির রিপাবলিকান পিপলস পার্টির প্রধান কামাল কিলিচদারোগ্লু।

সোমবার আঙ্কারায় বিশাল অনুষ্ঠানের বিরোধী দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে যোগ দেন হাজার হাজার সমর্থক।

নাম ঘোষণার পরই দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানকে পরাজিত করার ইচ্ছা ব্যক্ত করে কামাল। দেশের উন্নয়নে এরদোয়ান সরকারের অনেক নীতি পরিবর্তনের ঘোষণাও দেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের টেবিল শান্তির টেবিল। আমাদের একমাত্র লক্ষ্য হলো দেশকে সমৃদ্ধি, শান্তি ও আনন্দের দিকে নিয়ে যাওয়া।

আগামী ১৪ মে একই দিনে অনুষ্ঠিত হবে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন । এবারের নির্বাচন দেশটির ১০০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

৭৪ বছর বয়সী কিলিচদারোগ্লু তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান। সিএইচপি একটি মধ্য-বামপন্থী দল। এটি তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল।

সিএইচপি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্ক। তুরস্কের প্রাচীনতম এই রাজনৈতিক দল গত শতকের নব্বইয়ের দশক থেকে কেন্দ্রীয় ক্ষমতার বাইরে রয়েছে।

২০১০ সালে ডেনিজ বৈকাল সিএইচপির দলীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কিলিচদারোগ্লু দলের সম্মেলনে সকলের সম্মতিতে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তার দল সিএইচপি এরদোয়ানের একে পার্টির কাছে সব সাধারণ ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com