শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

অবকাশ যাপনে ৯৬ কোটির দুর্গ কিনলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
অবকাশ যাপনে ৯৬ কোটির দুর্গ কিনলেন ওবামা

চার জনের ছোট পরিবার। দুই মেয়ে আর ব্যক্তিত্বময়ী সহধর্মিণীকে নিয়ে আপাতত অখণ্ড অবসরে সাবেক মার্কির প্রেসিডেন্ট বারাক ওবামা। আবসরের সময়কে আরও রঙিন করতে তিনি কিনেছেন বিলাসবহুল বাড়ি।

বাড়িটার দেয়াল পাথুরে। ঢালু ছাদ। চারপাশ বেয়ে সটান উঠেছে বেশ কয়েকখানা সূচাগ্র মিনার। প্যাঁচানো ঢেউ খেলানো এক ফালি সিঁড়িও রয়েছে তার গায়ে। আর রয়েছে ঝকঝকে কালো লম্বা লোহার দরজা। একনজর দেখলে ছোটখাট দুর্গই মনে হবে। এই ‘দুর্গের’ ভিতরেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সংসার।

কী নেই সেখানে! ১০টি শোওয়ার ঘর। আড্ডা দেয়ার ঘর, অবসর কাটানোর ঘর, সিনেমা দেখার ঘর, খেলাধুলোর জায়গা, জিম করার ঘর, গ্রন্থাগার, মদ্যপানের ঘর, এমনকি বাড়ির পরিচারক-পরিচারিকাদের জন্যও সুইট রয়েছে এই বাড়ির এক প্রান্তে।

১৯২৮ সালে তৈরি বাড়িটি ছড়িয়ে রয়েছে প্রায় ৮২০০ বর্গফুট এলাকা জুড়ে। সঙ্গে রয়েছে বাড়িটির পিছন দিকে বড় বাগান। বাড়ির প্রবেশপথে রয়েছে লম্বা লন। গাড়ি রাখার দু’টি গ্যারেজ এবং আরও ১০টি গাড়ি পার্ক করার সংলগ্ন এলাকা।

এর আগে বাড়িটি ৫০ লাখ ডলারে কিনেছিলেন আমেরিকার আর এক প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সচিব জো লোখার্ট। তবে জো পরে বাড়িটি ভাড়া দেন। মাসে ২২ হাজার ডলারে ভাড়াই নিয়েছিলেন ওবামা।

তবে আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই বাড়িটি কিনে নিয়েছেন ওবামা। বাড়িটি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিরই একটি অভিজাত পাড়া কালোরামা ডিস্ট্রিক্টে।

এই পাড়ার বাসিন্দা আরও এক প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট। বিল এবং হিলারি ক্লিন্টনের একটি বাড়ি রয়েছে ওবামার এই বাড়ির খুব কাছেই। এ ছাড়াও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং অ্যামাজ়ন প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ওবামার প্রতিবেশী।

একদা শিকাগোর বাসিন্দা ওবামা তার দু’বারের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পর ওয়াশিংটন ডিসিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরে প্রায় শতবর্ষের দোরগোড়ায় থাকা এই বাড়িটি পছন্দ হয় তার।

বাড়িটি এক রকম সাজানোই ছিল। তবে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা বরাবরই খুঁতখুঁতে। বাড়িটি কেনার পর নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি।

মিশেলের স্নানঘরের ছবি দেখলে বোঝা যায় কতটা মন দিয়ে সব দিক নজরে রেখে সাজানো হয়েছে সব কিছু। প্রাক্তন প্রেসিডেন্টের স্নানঘরে কোনও বাড়তি বিশেষত্ব নেই। যেটুকু দরকার সেটুকু নিয়েই পরিষ্কার-পরিচ্ছন্ন খোলামেলা জায়গা নিয়ে তৈরি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com