বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান, কটিয়াদী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭মার্চ দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল সাড়ে ৯ ঘটিকায় শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ কামরুল ইসলাম, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক ভিপি দুলাল বর্মন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূরজাহান বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মোঃ মজিবুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com