“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে পাকুন্দিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই আলম, পুলিশ পরিদর্শক তদন্ত মো. নাহিদ হাসান সুমন, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারজানা জামান পুনম, পিএসটিসির নতুন দিনের জেলা টিম লিডার মো. ইউসুফ আলীসহ বিভিন্ন এনজিও ও বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিয়য়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের মাঝে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রতিযোগিতায় সেরা ৫জনকে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রতিযোগীরা হলেন, মৃত্তিকা মেধা সাহা, আসমা আক্তার, জয়, জিহাদ হাসান, অনসূয়া সারথি।