রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২০ লক্ষ টাকা মূল্যের একটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির একটি একদল। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভৈরব নৌ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার ত্রিমোহনী গ্রামের মৃত ফটিক মন্ডলের ছেলে খোকন মন্ডল (৫৫), একই উপজেলার পাতলাশী গ্রামের লাল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২৫), মফিজ উদ্দিন মন্ডলের ছেলে মুক্তার হোসেন মন্ডল (৩৮), সুতারচাপড়া গ্রামের আবদল মতিনের ছেলে সোহেল মিয়া (৩৮), একই গ্রামের মৃত আ. আলীর ছেলে নুরুজ্জামান (৪০), গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উলুসারা গ্রামের নুরুল ইসলামের ছেলে সিব্বির মিয়া (৪০)।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন যাবত একটি প্রভাবশালী মহল অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। মহলটি দিনে ও গভীর রাতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে তা বিক্রয় করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে ভৈবর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেকসহ অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৬জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের পাকুন্দিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে অবৈধ ভাবে বাংলা ড্রেজার দিয়া বালু উত্তোলন করিয়া নদীর স্বাভাবিক ভূগর্ভস্থ গতিপ্রবাহ বিনষ্ঠ করা অপরাধে ড্রেজার ও বাল্কহেডসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com