ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের জমাদ্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- ৪০০টি সুরকি, ২০টি ঢাল, তিনটি রামদা, ২০টি লাঠিসোঁটা ও বেশ কিছু ইটপাটকেল।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।