শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গ্রন্থাগারিক দক্ষতা উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

শান্তর অর্ধশতকের দিনে টাইগারদের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
শান্তর অর্ধশতকের দিনে টাইগারদের জয়

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে সাকিব বাহিনী।

বৃহস্পতিবার সাগরিকায় টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৫৮ রানের টার্গেট দেয় ইংলিশরা। জবাবে ১৮ ওভারে ৪ উইকেট খরচ করে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৪ রান। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার উড়ন্ত শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। লিটন ১২ ও রনি ২১ রানে ফেরেন।

প্রথম ১০ ওভারে অবশ্য সাকিবের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে ব্যর্থ বাংলাদেশি বোলাররা। অধিনায়ক সাকিবও মিস করেন ক্যাচ। ১০তম ওভারে ফিল সল্টকে ফিরিয়ে স্বস্তি এনে দেন নাসুম আহমেদ।

পরে ডেভিড মালানকে ফেরান সাকিব আল হাসান। দ্রুত দুই উইকেট হারানো ইংলিশদের পরে পথ দেখান জস বাটলার ও বেন ডাকেট। তবে বাটলার ছাড়া বাকিরা কেউ আর ভালো স্কোর করতে পারেননি। বাটলার করেন ৬৭ রান। ডাকেটের ব্যাটে আসে ২০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে থামে ইংলিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ডেথ ওভারে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। ২৬ রানে তিনি নেন ২ উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ৩৩ রানের জুটিতে ২১ রানই আসে রনির ব্যাটে। রনির বিদায়ের পর লিটন খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ১২ রানে ফেরেন তিনি।

লিটন-রনির বিদায়ের পর জুটি বাধেন বিপিএলে নজর কাড়া তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে জয়ের পথ সুগম করে দেয়। হৃদয় ১৭ বলে ২৪ করে ফেরেন। হৃদয় ফিরলেও শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। ৩০ বলে ৫১ রান করে ফেরেন তিনি।

দ্রুতই শান্ত-হৃদয়কে হারানোয় আরও একবার হারের শঙ্কা পেয়ে বসে বাংলাদেশকে। তবে এবার দলকে টেনে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুব। অধিনায়কের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে জয়টা মোটেও কঠিন হয়ে ওঠেনি। সাকিব ২৪ বলে করেন ৩৪ রান আর আফিফের ব্যাটে আসে ১৩ বলে ১৫ রানে ২ ওভার হাতে রেখে জয়ের দেখা মেলে টাইগারদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com